|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ড্যাফোডিল প্রিপারেটরি ইসলামী স্কুলে ওপেন ডে অনুষ্ঠিত

লন্ডনে ড্যাফোডিল প্রিপারেটরি ইসলামী স্কুলে ওপেন ডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫

লন্ডনের কর্মাশিয়াল রোডে অবস্থিত ড্যাফোডিল প্রিপারেটরি (ইসলামী) স্কুলে ‘ওপেন ডে ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মাওলানা আশরাফুল জোহার সালাত পরিচালনা করেন। এরপর উস্তাদ এরশাদ উল্লাহ-এর নেতৃত্বে শিক্ষার্থীরা দলগতভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করে।

উদ্বোধনী বক্তব্যে স্কুলের পরিচালক আনিস জামান বলেন, ড্যাফোডিলের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা ইসলামিক মূল্যবোধের আলোয় শিক্ষা গ্রহণ করে আত্মবিশ্বাসী ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

শিক্ষার্থী মিফতা তার অনুভূতি জানাতে গিয়ে বলে, ড্যাফোডিলে পড়তে আমার ভালো লাগে, কারণ এখানে শেখা মানে ভালো মানুষ হওয়া।

পরে প্রদর্শিত হয় স্কুলের কার্যক্রমভিত্তিক পাঁচ মিনিটের একটি ডকুমেন্টারি। এতে ড্যাফোডিলের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং স্কুলের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পরিবেশিত একটি নাশিদ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

স্কুলের হেডটিচার ও স্টেম বিভাগের প্রধান স্টিফেন মন্টফোর্ড বক্তব্যে ড্যাফোডিলের শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থী সাপোর্ট সিস্টেম ও আধুনিক ফ্যাসিলিটিজ নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

পরে শিক্ষার্থী মোহাম্মদ ইসলামিক ও কুরআন স্টাডিজ বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে। উস্তাদ এরশাদ উল্লাহ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা স্কুলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন-আরবি, ন্যাশনাল কারিকুলাম ও স্টেম ডিসপ্লে, এবং লাইব্রেরিতে শিক্ষার্থীদের কাজ। পরে পরিবেশিত হয় হালকা আপ্যায়ন ও গিফট ব্যাগ বিতরণ।

স্কুল কর্তৃপক্ষ জানান, ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলে বর্তমানে ইয়ার ১ থেকে ইয়ার ৬ পর্যন্ত ভর্তি চলছে। অভিভাবকদের আগ্রহের ভিত্তিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। ওপেন ডে’র মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধ ও চরিত্র গঠনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অভিভাবকদের সামনে উপস্থাপন করা।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top