|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে পাল্টাপাল্টি শোডাউনে নামছে বিএনপি ও ৮ দল

সিলেটে পাল্টাপাল্টি শোডাউনে নামছে বিএনপি ও ৮ দল


প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: ভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে সিলেটে পাল্টাপাল্টি শোডাউনে নামছে বিএনপি ও জামায়াত, খেলাফত মজলিসের নেতৃত্বাধীন আট দল। এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এসব শোডাউনে লোক সমাগম দেখাতে তৃণমূলকে চাঙ্গা করা হচ্ছে। ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ নামে আগামী ৪ঠা ডিসেম্বর সিলেটে শোডাউন করবে বিএনপি। এজন্য সিলেট বিভাগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে নগরের একটি তারকা হোটেলে প্রস্তুতি বৈঠক করেছেন।

বিএনপি’র নেতারা জানিয়েছেন, সিলেটে কর্মসূচির শেষ হবে নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মাধ্যমে।

অন্যদিকে, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃত্বে আট দলের নেতারা ৬ই ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করবেন। এজন্য তারা প্রস্তুতি শুরু করেছেন। সমাবেশকে ঘিরে এরই মধ্যে তারা প্রেস ব্রিফিং করে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতের বৈঠক শেষে বিএনপি’র তরফ থেকে জানানো হয়েছে- বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচিটি আগামী ১লা ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে রোডমার্চ করে ৪ঠা ডিসেম্বর সিলেটে এসে পৌঁছাবে। সিলেটে পৌঁছে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে আগামী ৪ঠা ডিসেম্বর ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ কর্মসূচি সফলের লক্ষ্যে বিএনপি সিলেট বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান দীপ্ত কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ জিয়ার ঘোষণায় দেশের সর্বস্তরের স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সম্মুখসমরে যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময় যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে ১৫ই ডিসেম্বর সিলেটকে শত্রুমুক্ত করেন। তাই চট্টগ্রাম থেকে ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ কর্মসূচি আগামী ৪ঠা ডিসেম্বর সিলেটে এসে পৌঁছাবে। সিলেটে পৌঁছে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিজয়ের মশাল কর্মসূচিকে সফল করতে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও ফয়সল চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল করিম ময়ুন, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সিলেট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, মৌলভীবাজার-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিটু প্রমুখ।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে ৬ই ডিসেম্বর বিকালে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচিতে আট দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন সিলেটের নেতারা। সমাবেশ সফলের জন্য আট দলের ১৩ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটে এ নিয়ে যৌথ প্রেস ব্রিফিংয়ে লিয়াজোঁ কমিটির পক্ষে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন জাগপা ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন- জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে পাঁচ দফা দাবিতে আট দল যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এর আলোকে দেশের সাতটি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩০শে নভেম্বর থেকে এসব কর্মসূচি পালিত হবে। সবশেষে ৬ই ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিলেটে আট দলের ১৩ সদস্যবিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সিলেটে আগামীতে আট দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। সমাবেশ সফল করতে সিলেটে অবস্থান করছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীসহ দলের সিনিয়র নেতারা।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top