|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে রায়হান হত্যা: ৭ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণা

সিলেটে রায়হান হত্যা: ৭ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণা


প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫

সিলেট প্রতিনিধি:: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার রায় আগামী ৭ জানুয়ারি ঘোষণা করা হবে। রবিবার (৩০ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেটের মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদরুল ইসলাম।

রবিবার কারাবন্দি আসামি পুলিশের বহিষ্কৃত এএসআই আশেক এলাহির যুক্তিতর্ক শেষ হয়। এর আগে ২৬ নভেম্বর পলাতক থাকা পাঁচ আসামির যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। মামলার অন্য আসামিদের মধ্যে কয়েকজন আগেই জামিন নিয়ে পলাতক হয়ে যান। প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াও জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি আত্মসমর্পণ করেননি; এমনকি দেশ ছেড়েও পালিয়েছেন বলে নানা গুঞ্জন রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে ভয়াবহ নির্যাতন করা হয়। পরদিন গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের জন্ম দেয়। পরিবারের দাবি ছিল, রায়হানের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি পুলিশের নির্মম নির্যাতনেই ঘটেছে। ঘটনার পর পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার তদন্তে সত্যতা পায় নগর পুলিশের গঠিত অনুসন্ধান কমিটি। তদন্তে এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর পিবিআই তিন আসামিকে গ্রেপ্তার করে এবং পরে সীমান্ত এলাকা থেকে আকবরকে আটক করে।

২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেখানে এসআই আকবর হোসেন ভুঁইয়াকে মূল অভিযুক্ত করা হয়। সহকারী উপপরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়। ৬৯ সাক্ষীর মধ্যে ৬৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এখন রায়হান উদ্দিনের পরিবার ও সিলেটবাসী অপেক্ষা করছে মামলার চূড়ান্ত রায়ের।

আগামী ৭ জানুয়ারি আদালত এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top