|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর অ্যাওয়ার্ডসর জন্য আপনার পছন্দের পক্ষে এখনই ভোট দিন

ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর অ্যাওয়ার্ডসর জন্য আপনার পছন্দের পক্ষে এখনই ভোট দিন

প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটসে আবারও শুরু হয়েছে স্বেচ্ছাসেবী ও কমিউনিটি নায়কদের সম্মান জানানো ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস। প্রতিবছরের মতো এবারের আয়োজনেও স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংস্থাগুলোর অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া হবে, যারা মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে, কমিউনিটিকে শক্তিশালী করেছে এবং পুরো বরোজুড়ে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাসিন্দাদের জন্য এটি একটি সুযোগ, তাদের চারপাশের নীরব নায়কদের ভোট দিয়ে সম্মানিত করার। বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন ও ভোট দেওয়া যাচ্ছে: স্বেচ্ছাসেবী অব দ্য ইয়ার, ইয়াং ভলান্টিয়ার, ছোট, মাঝারি ও বড় ভলান্টারি গ্রুপ এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

আগামী বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, টাউন হলে। এ উপলক্ষে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। যারা তাদের সময়, দক্ষতা ও পরিশ্রম দিয়ে কমিউনিটিকে বদলে দিয়েছেন, তাদের সম্মান জানাতে মনোনয়নের সুযোগ এখনই। মনোনয়নের আগে নির্দেশিকা পড়ে তারপর অনলাইনে ফরম পূরণ করে জমা দিতে হবে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে চাইলে আগাম বিনামূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সংগঠন, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় নেতারা একত্রিত হবেন, যেখানে তাদের অভিজ্ঞতা, সাফল্য ও অনুপ্রেরণামূলক গল্পগুলো শেয়ার করা হবে।

টাওয়ার হ্যামলেটসে প্রতি বছর ভিসিএস অ্যাওয়ার্ডস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কমিউনিটি ও স্বেচ্ছাসেবী খাতে যারা অক্লান্ত পরিশ্রম করেন, তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা যায়। এই অনুষ্ঠান শুধু সম্মাননা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় – এটি মানুষকে আরও সম্পৃক্ত হতে, একসঙ্গে কাজ করতে এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করে। কমিউনিটিকে শক্তিশালী করার এই ধারাবাহিক প্রচেষ্টাকে সমর্থন করতে কাউন্সিল অঙ্গীকারবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top