|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রয়টার্সকে রাষ্ট্রপতি : অপমানিত বোধ করছি, ভোটের পর পদত্যাগ করতে চাই

রয়টার্সকে রাষ্ট্রপতি : অপমানিত বোধ করছি, ভোটের পর পদত্যাগ করতে চাই


প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বৃহস্পতিবার বলেছেন, ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানবোধ করেছেন।

রাষ্ট্রপতি ঢাকার বঙ্গভবন থেকে রয়টার্সের নয়াদিল্লির সাংবাদিক কৃষ্ণ এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দেন। এটি দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সংবাদমাধ্যম সাক্ষাৎকার বলে তিনি জানান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা স্বীকার করলেও অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয় কিনা, তা প্রকাশ করেননি।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এই ভূমিকা মূলত আনুষ্ঠানিক। ১৭ কোটি ৩০ লাখ মানুষের এই দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে ন্যস্ত। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ভারতে পালাতে বাধ্য হন। তখন রাষ্ট্রপতির অবস্থানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সংসদ বিলুপ্ত হওয়ার পর তিনি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে অবশিষ্ট ছিলেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন ২০২৩ সালে পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এই দলটিকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

কোণঠাসা করার অভিযোগ

সাহাবুদ্দিন বলেন, ‘আমি চলে যেতে আগ্রহী। বেরিয়ে যেতে আগ্রহী। যতক্ষণ না নির্বাচন হচ্ছে, আমার চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে প্রাপ্ত রাষ্ট্রপতির পদের কারণে আমার অবস্থান বজায় রাখছি।’

রাষ্ট্রপতি জানান, মুহাম্মদ ইউনূস প্রায় সাত মাস তাঁর সঙ্গে দেখা করেননি। প্রেস বিভাগকে তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে তাঁর ছবি নামিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল, হঠাৎ একরাতে তা সরিয়ে ফেলা হয়েছে। জনগণের কাছে ভুল বার্তা যায় যে, হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানবোধ করেছি।’

সাহাবুদ্দিন জানান, তিনি ছবির বিষয়ে ড. ইউনূসকে চিঠি লিখেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘আমার কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিবরা এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে জবাব দেননি

রাষ্ট্রপতি জানান, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদের সময় সেনাবাহিনী নীরব ছিল। এটা আওয়ামী লীগ সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়। এ বিষয়ে সাহাবুদ্দিন বলেন, ‘ওয়াকার-উজ-জামান স্পষ্ট করেছেন, তাঁর ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই।’

বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস রয়েছে। তবে ওয়াকার-উজ-জামান বলেছেন, তিনি গণতন্ত্রে বিশ্বাসী।

সাহাবুদ্দিন বলেন, ‘কিছু ছাত্র প্রথমে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাঁকে তা করতে বলেনি।’

জনমত জরিপ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ধর্মভিত্তিক জামায়াতে ইসলামীই পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে থাকবে। ২০০১ থেকে ২০০৬ সালে এই দল বিএনপি জোটের অংশ ছিল।

প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কি– জানতে চাইলে সাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকার করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন, কোনো দলের সঙ্গে যুক্ত নন।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top