|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি : দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিবৃতি : দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫

লন্ডন, ২০ ডিসেম্বর ২০২৫ : যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশের জাতীয় সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং ডেইলি নিউ এজ–এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া, দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাংচুর, সম্পাদক ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যক্কারজনক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুতর বাধা।

বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব তাদের পাশে রয়েছে । একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
একই বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন । তারা বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক ছিলেন এবং সেই সংগ্রামী পথেই তিনি শহীদ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ নেতৃবৃন্দ ওসমান হাদির হত্যাকারী ও নেপথ্যের কারিগরদের, তথা নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

তবে বিবৃতিতে নেতৃবৃন্দ ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে কোনো উস্কানিতে পা না দিয়ে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়ে বলেন, হামলা বা অগ্নিসংযোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নয়, বরং তা তাদের প্রতি অশ্রদ্ধারই শামিল।’ তারা আরও বলেন, ‘বাংলাদেশে নানা মতাদর্শের গণমাধ্যম রয়েছে। ভিন্নমতের সঙ্গে যুক্তি ও তর্কের মাধ্যমে মত প্রকাশের সুযোগ ও অধিকার থাকবে; কিন্তু সহিংস আক্রমণ কোনোভাবেই সমাধান হতে পারে না’।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top