|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুনামগঞ্জে পাওনা টাকার জেরে হত্যা, ৫ জন গ্রেফতার

সুনামগঞ্জে পাওনা টাকার জেরে হত্যা, ৫ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬

সিলেট প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সোনা মিয়া হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে রবিবার (১১ জানুয়ারি) র‌্যাব পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে তিনজন এবং মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুর থানার হলহলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া (৪২), আব্দুল মোতালিবের ছেলে বিল্লাল মিয়া (৩৪), আমীর আলীর ছেলে শাহজাহান (৩৬)। এছাড়া সদর থানার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার হন হলহলিয়া গ্রামের আমীর আলীর ছেলে আল আমিন (৩২) ও শাহ করিম (৩৪)।

র‌্যাব জানায়, নিহত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমানের কাছে আসামি নজির হোসেনের পাওনা ১ হাজার ৫০০ টাকা ছিল। এ টাকা আদায়ের জন্য গত ২১ সেপ্টেম্বর রাতে নজির হোসেন সোনা মিয়ার বাড়িতে যান। এ সময় পাওনা টাকা নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এরই জেরে পরদিন ২২ সেপ্টেম্বর সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা সোনা মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। হামলার সময় সোনা মিয়া বাধা দিলে তার মাথা, ডান পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রচ্ছদ এর আরও খবর
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top