|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন কিশোরসহ নিহত ৪

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন কিশোরসহ নিহত ৪

প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিলেটের তিনজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গত ১১ জানুয়ারি রবিবার স্থানীয় সময় রাত আনুমানিক পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজন তরুণ যাত্রী এবং একজন ট্যাক্সিচালক ছিলেন।

নিহতরা হলেন- মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিনজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে ট্যাক্সিচালক মাসরব আলীর নাগরিকত্ব বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার ভিডিও ধারণ করে পুলিশকে সরবরাহ করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় কমিউনিটি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top