|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিককরণের দাবিতে স্মারকলিপি

ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিককরণের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর দাবিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল ১৪ জানুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে এই স্মারকলিপি পেশ করে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সংগঠনের পক্ষে স্মারকলিপি প্রদান করেন আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম, সদস্য সচিব এম এ রব এবং সদস্য সাংবাদিক খালেদ মাসুদ রনি।

স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. এম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাই কমিশনের কাউন্সেলর মীর নুরানী রূপমা এবং কমার্শিয়াল কাউন্সিলার তানভির মোহাম্মদ আজিম।

এছাড়াও বাংলাদেশ সরকারের বিমান বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছেও পৃথক একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

ডেপুটি হাই কমিশনার প্রতিনিধি দলের বক্তব্য অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সঙ্গে শ্রবণ করেন এবং বিষয়টি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও জানান, ইতোমধ্যেই এই দাবির সমর্থনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top