|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬

ব্রিটেনের সমাজসেবামূলক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার কল্যাণে ও আর্তমানবতার সেবায় নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতায় সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার রামধনা ডালারপার এলাকায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনমজুর, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অ্যাডভাইজার ও জিএসসি নর্থ রিজিওনের সাবেক চেয়ারপারসন ফয়জুর রহমান চৌধুরীর শুভ উদ্বোধনের মাধ্যমে এ মানবিক কার্যক্রম শুরু হয়।

মেডিকেল ক্যাম্প চলাকালে ব্রিটেন থেকে সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এই প্রকল্প বাস্তবায়নে নর্থ রিজিওনাল কমিটি ও বাংলাদেশ টিমের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণকর। সংগঠনের ভবিষ্যতের সকল মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।”

মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী এমবিবিএস (লন্ডন), এমএসসি (লন্ডন), এমআরসিএস (ইউকে), পিজিসার্ট (অক্সোন) দিনমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা. রাজবীর আহমেদ এমবিবিএস, এমএসসি (রেসপিরেটরি মেডিসিন), এফসিপিএস (এফপি), এমআরসিপি (লন্ডন)।

এছাড়া চিকিৎসা কার্যক্রমে অংশ নেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার (অপথালমোলজি) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচএমও ডা. তৌহিদা চৌধুরী এমবিবিএস, পিজিটি (চক্ষু), সিএমইউ, ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)।

মেডিকেল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব। ফিলিস্তিনের গাজাসহ দেশের ও দেশের বাইরের বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি।”

যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমানো যায়। সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো নিয়মিত স্বাস্থ্য সচেতনতা। সবাইকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

চিকিৎসা যেখানে অনেকের কাছে স্বপ্ন, সেখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে ওঠে আশার আলো। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প থেকে সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, বরং স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সহমর্মিতার প্রতীক হিসেবে স্থানীয় মানুষের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছে।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top