|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ পার্লামেন্টে অভিজাত আয়োজনে এসবিবিএস’র এজিএম ও গালা ডিনার অনুষ্ঠিত : শিক্ষার্থীদের ফ্রী আইনী সহায়তা দেওয়ার ঘোষণা

বৃটিশ পার্লামেন্টে অভিজাত আয়োজনে এসবিবিএস’র এজিএম ও গালা ডিনার অনুষ্ঠিত : শিক্ষার্থীদের ফ্রী আইনী সহায়তা দেওয়ার ঘোষণা


প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক, ০৩ ফেব্রুয়ারি ২০২৬:: ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত বৃটিশ-বাংলাদেশী সলিসিটরদের পেশাগত প্রতিনিধিত্বকারী সংগঠন দ্যা সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস) এর বার্ষিক সাধারণ সভা ও গালা ডিনার গত ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সলিসিটরদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি সৌহার্দ্যপূর্ণ, ও উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড হাম্বল অব কের্সি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক ও দ্যা প্রিভি কাউন্সিলের জুডিশিয়াল কমিটি মেম্বার লর্ড নিকোলাস হ্যাম্বলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ল’ সোসাইটি অব ইংল্যান্ড এন্ড ওয়েলস এর ভাইস প্রেসিডেন্ট ব্রেট ডিক্সন, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মিস আবিদা ইসলাম, দ্য ল’ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মিস লুবনা শুজা, দ্য ল’ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ডক্টর আই. স্টেফানি বয়েস, সলিসিটরস রেগুলেশন অথরিটির ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন এর হেড অব ইকুয়ালিটি মিস সিয়ান হিউজেস, ডিস্ট্রিক্ট জাজ অনিতরা হোসেন, মানজিত গিল কেসি; জেইন মালিক কেসি; বাই-ল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল অ্যাসোসিয়েশনস নেটওয়ার্ক এর মিস সেয়ে আইনাহ, এসবিবিএস প্যাট্রন জজ বেলায়েত হোসেন, মোজাম্মেল হোসেন কেসি, বিসিসিআই সভাপতি রফিক হায়দার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক একরাম হোসাইন, সোসাইটির সাবেক প্রেসিডেন্ট শফিকুর রহমান, দেওয়ান মেহেদী, ফরিদা হাকিম, এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহাদত করিম, সহ আইন পেশা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে যুক্তরাজ্যের বিচার ব্যবস্থায় ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরদের ক্রমবর্ধমান অবদান এবং পেশাগত মানোন্নয়নে এসবিবিএস এর গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার মিস আবিদা ইসলাম ছাত্রদের জন্য প্রো- বোনো লিগাল সার্ভিস প্রদানের প্রস্তাবকে স্বাগত জানান এসবিবিএস নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোসাইটির প্রেসিডেন্ট মুহাম্মদ নূরুল গাফ্ফার সংগঠনের গৃহীত বিভিন্ন কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সকল সদস্য ও স্পনসরদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

বার্ষিক সাধারণ সভায় সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরুল শেখ ইমু বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম সংগঠনের আর্থিক প্রতিবেদন পেশ করেন। সাধারণ সভার সমাপনী বক্তব্য প্রদান করেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কাহার চৌধুরী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যবৃন্দ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসাইনের দ্রুত আরোগ্য কামনা করেন।

সোসাইটির উপদেষ্টা সুবের আখতার অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল সঞ্চালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং অতিথিবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।

সভায় সোসাইটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তাহমিনা কবীর, আব্দুল হালিম সরকার, কালচারাল সেক্রেটারি কাজী আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য সুহেল আহমেদকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এছাড়াও প্রেসিডেন্ট অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নে সোসাইটির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সুমন, আবু নোমান, আব্দুর রউফ সহ সকল গভর্নিং বডির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এসবিবিএস সলিসিটরদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট কর্মসূচি, সেমিনার, কমপ্লায়েন্স ওয়ার্কশপ, স্টেকহোল্ডার সংলাপ এবং কৌশলগত বৈঠক আয়োজন করে থাকে। এসব উদ্যোগ পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি উৎসাহিত করে এবং আইন পেশা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমসাময়িক ইস্যু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে।

এসবিবিএস শুধুমাত্র তার সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং জনসেবার প্রতিও সংগঠনটি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান এবং প্রো বোনো আইনি সেবার মাধ্যমে কমুনিটির পাশে থাকে । ২০০৮ সালে প্রতিষ্ঠিত সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস ব্রিটিশ বাংলাদেশি আইনজীবীদের ক্ষমতায়ন, পেশাগত উৎকর্ষ সাধন এবং যুক্তরাজ্যের বিচার ব্যবস্থায় কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top