|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে লন্ডন প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

সিলেটে লন্ডন প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার


প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের নিখোঁজ লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৪ )-এর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৪ দিন পর জকিগঞ্জে হাওর থেকে আগুনে পোড়ানো ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় যুক্তরাজ্য প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বুরহান উদ্দিন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট শহরের আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন বুরহান উদ্দিন। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজের দিন তিনি এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের কোনারবন্দ হাওরে স্থানীয় লোকজন আগুনে পোড়ানো একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

বুরহান উদ্দিনের এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার পরিবার। বুরহান উদ্দিন শফি এক জন সজ্জন ব্যাক্তি ছিলেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।উদ্ধারের পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

পুলিশ জানায়, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন। বুরহান উদ্দিন যুক্তরাজ্য থেকে গত ২৮ জানুয়ারি স্ত্রী সন্তান নিয়ে দেশে আসেন। পরে ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন।

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top