|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডন মসজিদের ‘পঞ্চম কুরআন রিভিশন ডে’ অনুষ্ঠিত: মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নির্ভুল রিভিশন সম্পন্ন করে রেকর্ড গড়লেন তানভিরুল ইসলাম

ইস্ট লন্ডন মসজিদের ‘পঞ্চম কুরআন রিভিশন ডে’ অনুষ্ঠিত: মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নির্ভুল রিভিশন সম্পন্ন করে রেকর্ড গড়লেন তানভিরুল ইসলাম

প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডন, ৪ ফেব্রুয়ারি ২০২৬ : ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ‘পঞ্চম কুরআন রিভিশন ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে । গত ৩১ জানুয়ারি শনিবার বাদ ফজর থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ‍্যা সাড়ে ৭টা পর্যন্ত। এবছর প্রায় ১৬০ জন হাফিজ অংশগ্রহণ করেন এবং ৯৫ হাফিজ শিক্ষক তাদের রিভিশন শুনেন ।

প্রতিযোগিতায় মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নির্ভুল উচ্চারণে পবিত্র কুরআনের রিভিশন সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছেন বৃটিশ-বাংলাদেশী তানভিরুল ইসলাম । ১৬ বছরের তানভিরের পৈত্রিক নিবাস সিলেটের কাইনাইঘাট উপজেলায়। তিনি মাওলানা মুহিবুল ইসলামের ছেলে।

৩১ জানুয়ারী শনিবার ভোরে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে হাফিজগন ছুটে এসেছিলেন ইস্ট লন্ডন মসজিদে। অন্য থেকেও এসেছিলেন হাফিজগণ । সারাদিনই মসজিদজুড়ে শোনা যায় পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি । বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা সারাদিন কুরআন তেলাওয়াত করেন এবং শিক্ষকগন তাদের তেলাওয়াত শুনেন।

মেধাবী ছাত্র হাফিজ তানভিরুল ইসলাম সকাল ৬টা ৫০মিনিটে তেলাওয়াত শুরু করে দুপুর ১১টা ২০ মিনিটে সম্পন্ন করেন । ইস্ট লন্ডন মসজিদ একদিনের জন্য কুরআনে হাফিজদের মিলনক্ষেত্রে পরিনত হয়েছিলো। এশার জামাত শেষে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান । অতিথিরা অংশগ্রহণকারি হাফিজদের হাতে সার্টিফিকেট ও গিফট বক্স তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ ও ট্রাস্টি মোহাম্মদ আব্দুল মালিক। সমাপনি পর্ব সঞ্চালনা করেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ইস্ট লন্ডন মসজিদে প্রথমবারের মতো ‘কুরআন রিভিশন দিবস’ অনুষ্ঠিত হয় । ওই বছর ১২০ জন কুরআনে হাফিজ ও ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

ইউকে এর আরও খবর
‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top