|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আউলিয়া ফেডারেশনের উদ্যোগে মক্কায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আউলিয়া ফেডারেশন বাংলাদেশের উদ্যোগে মক্কা আল মুকাররমা শহরের কুদাই আল হিজরা এলাকার দুররাত আল খাইমা হোটেলে গত ২৩ ফেব্রুয়ারি সোমবার এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আউলিয়া ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খাজা মঈন উদ্দিন জালালাবাদীর সভাপতিত্বে এবং আউলিয়া ফেডারেশনের যুক্তরাজ্য শাখার সদস্য সচিব সলিসিটর এম. ইয়াওর উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা নগরীতে সফররত সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মৃধা, কাজী শফিকুল ইসলাম, ইমরান খান, হাফেজ ইব্রাহিম আলী চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম ও দেলওয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, রবিউল মৃধা, জুবায়ের আহমদ, রোমেল চৌধুরী, মারাজুল আলম, সুমন আহমদ, এইচ. ফাতির আহমদ, আব্দুল খালিক, সুলাইমান মুন্সী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুফি দরবেশ ও ওলি-আউলিয়াদের মাধ্যমেই বাংলাদেশে ইসলামের প্রসার ঘটেছে এবং আউলিয়াদের জীবন ও ইতিহাস তুলে ধরা, মাজারকে কেন্দ্র করে কুসংস্কার, কুফরি ও শিরকি কার্যকলাপ বন্ধ করা ও ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আউলিয়া ফেডারেশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা আরও জানান, সংগঠনের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইতোমধ্যে দুটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

সভায় আলোচনাক্রমে ৪১ সদস্যবিশিষ্ট আউলিয়া ফেডারেশন মক্কা শাখা কমিটি গঠন করা হয়, এতে আহ্বায়ক হিসেবে কাজী শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে ইমরান খান, বাবুল আহমদ, সুমন আহমদ ও মাওলানা নজরুল ইসলাম, সদস্য সচিব হিসেবে হাফেজ ইব্রাহিম আলী চৌধুরী এবং অর্থ সচিব হিসেবে রবিউল মৃধা মনোনীত হন।

অনুষ্ঠানে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা খাজা মঈন উদ্দিন জালালাবাদী এবং স্থানীয় বাসিন্দা ও ওমরাহ পালনরত বহু মুসল্লি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top