ওল্ডহামে কফি মর্নিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও কফি মর্নিংয়ের আয়োজন করা হয়। কিপ ব্রিটেন টাইডি এম্বাসেডর ও গুড ডীড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন তালুকদার সুমনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছেন সালেহ উদ্দিন তালুকদার সুমন। তার এই উদ্যোগ এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করছে এবং আরও মানুষকে স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হতে অনুপ্রাণিত করছে।
মঙ্গলবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীরাও দীর্ঘদিন ধরে এমন সামাজিক উদ্যোগের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকেন। এদিন ওল্ডহামের নর্থ মোর লাইব্রেরি এলাকার আশপাশের রাস্তা পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন মুকিত চৌধুরী সিতু, নুরুল ইসলাম সোহাগ, সাজ্জাদুর রহমান, সামিন আহমেদ, মনজুর আহমেদ, সাদিকুর রহমান ও মতব্বীর এম হোসাইন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে গুড ডীড ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের কফি ও হালকা নাস্তার মাধ্যমে আপ্যায়ন করা হয়।সংবাদ বিজ্ঞপ্তি


