কার্ডিফে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং গালা ডিনার সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ইউকে ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য ব্রিটেনের কার্ডিফে এক ফান্ড রেইজিং গালা ডিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এবং কমিউনিটি সংগঠক আলহাজ আলী আকবর জেপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শাহাব উদ্দিন, মার্কেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী, ফান্ডরেইজিং ডিরেক্টর আজিজুর রহমান এবং ইউকে কো-অর্ডিনেটর আজাদ হোসেন।
বক্তারা জানান, গত ১০ বছরে হাসপাতালটি প্রায় তিন লক্ষ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সিলেট বিভাগের চারটি জেলায় নতুন ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির হাসপাতালের ফাউন্ডার্স চেয়ার আলহাজ শামসুদ্দিন খানসহ সকল অসুস্থ রোগীর সুস্থতা কামনা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন।
এ মানবিক ও মহতী আয়োজনে উপস্থিত ছিলেন কাউন্সিলর সালেহ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যবসায়ী শাহ জাহান, মহিলা প্রতিনিধি শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা, আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আলহাজ আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া ও ওলিউর রহমান আলোসহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও ব্রিস্টল থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, গালা ডিনারে অংশগ্রহণকারীরা টেবিল বুকিংয়ের মাধ্যমে অনুদান প্রদান করেন এবং ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দেন। হাসপাতালের মানবিক প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা আগামী দিনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

