|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ব্যতিক্রমী আয়োজন


প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি’র সহযোগিতায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান “ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে – ইনক্লুসিভ ক্লাসরুম প্রোগ্রাম”।
ব্রিটেনের মূলধারার স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচার ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনার অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
২৩ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আশিদ আলী।

তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্রিটেনের মূলধারার স্কুলের শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে । তিনি আরও বলেন, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে । দেশ ও ভাষার প্রতি আন্তরিকতা প্রদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে তিনি বাংলাদেশ সফরও করেছেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারী আকরামুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি বলেন, ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে মূলধারার স্কুলের শিক্ষার্থীদের মাঝেও বাংলা ভাষার ইতিহাস, গুরুত্ব এবং সংগ্রামের চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে।

আকরামুল হুসাইন তাঁর বক্তব্যে ভাষার গুরুত্ব, পরিচয়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন এবং বলেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ইতিহাস স্মরণ করা নয়, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিন । আজকের এই শিক্ষার্থীগণ আগামী দিনে সরকারের নীতি নির্ধারনী স্থানে কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবেন। আর এই ধরনের আয়োজন তাদের কাছে বাংলা ভাষা অর্জনের ইতিহাস, ভাষার প্রতি ভাললাগা আরো বাড়াবে। আর তাই লন্ডন বাংলা প্রেসক্লাবের ব্যতিক্রমী এই আয়োজন।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাযহার এবং চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান।

“বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস” বিষয়ক আলোচনায় উর্মী মাযহার বলেন, পৃথিবীতে বাংলা ভাষা যার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছে। মাতৃভাষায় কথা বলার অধিকারের দাবিতে শিক্ষার্থীরা বুলেটের সামনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রাম এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ফারহান মাসুদ খান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি” শীর্ষক আলোচনায় বলেন, ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ভাষার মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুভাষিকতার প্রতি বিশ্ববাসীকে শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিষয়ভিত্তিক আলোচনার পর শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং বাংলা ভাষার ইতিহাস নিয়ে নানা প্রশ্ন করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ প্রভাতফেরির গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার সরওয়ার হোসেন । এছাড়াও জেনারেল মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম অভি, শেখ মোহিতুর রহমান বাবলু, সুয়েজ মিয়া ও ফজলু মিয়া।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে শহীদ মিনারের প্রতিকৃতি ও প্রেস ক্লাবের স্মারক প্রদান করা হয়।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top