|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬

পবিত্র রমজানের মাহাত্ম্য তুলে ধরতে এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে এক মাল্টি ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার নিউপোর্টের রডনি প্যারেডে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নূর ম্যাবস। স্বাগত বক্তব্য দেন ট্রেজারার ফয়সল রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু।

মোহাম্মদ ইয়াকুবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর রমজানের গুরুত্ব ও মানবিক শিক্ষা তুলে ধরে বক্তব্য রাখেন নবপ্রজন্মের প্রতিনিধি হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিতসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাল্টিফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিফেইথ লিডার রেভারেন্ড অ্যান্ড্রু লাইটবাউন, কর্নেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধা সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন প্রমুখ।

অনুষ্ঠান সফল করতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের মধ্যে রয়েছেন ডিরেক্টর শাহজাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, এমডি সবুজ মিয়া, সাইদুল ইসলাম, এমডি শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওন।

বক্তারা বলেন, এ ধরনের মাল্টিফেইথ আয়োজন মাল্টিকালচারাল কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। তারা আরও বলেন, এই উদ্যোগ সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top