|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উপনির্বাচনে ঐতিহাসিক জয়ে নতুন সংসদ সদস্য পেল গ্রীন পার্টি

উপনির্বাচনে ঐতিহাসিক জয়ে নতুন সংসদ সদস্য পেল গ্রীন পার্টি

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬

সালেহ উদ্দিন তালুকদার: গ্রেটার ম্যানচেস্টারের গরটন ও ডেন্টন আসনের উপনির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে গ্রিন পার্টি। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলটির প্রার্থী হান্না স্পেনসার জয়লাভ করে যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হন।

এই আসনে মূলত রিফর্ম ইউকে, লেবার দল এবং গ্রীন পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ডানপন্থী নীতির কারণে রিফর্ম ইউকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছিল এবং অনেকেই তাদের জয় নিশ্চিত বলে ধারণা করেছিলেন।

অন্যদিকে লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল, নীতিগত পরিবর্তন এবং এন্ডি বারহামকে এই আসনে মনোনয়ন না দেওয়াসহ বিভিন্ন কারণে দলটি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

নির্বাচনে গ্রীন, লেবার ও রিফর্ম-তিন দলেরই আগ্রাসী প্রচারণা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক দলই জয়লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে গ্রীন পার্টির এই সাফল্যের পেছনে দলীয় কর্মীদের নিরলস পরিশ্রম, কার্যকর প্রচারণা এবং সমমনা অন্যান্য দলের সহযোগিতা ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অনেকের অভিমত।

এই জয়ের মাধ্যমে সংসদে গ্রীন পার্টির আসন সংখ্যা বৃদ্ধি পেল। পাশাপাশি আগামী স্থানীয় নির্বাচনগুলোতে দলটি আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। উল্লেখযোগ্যভাবে, এই বিজয়ের মধ্য দিয়ে গ্রীন পার্টি প্রথমবারের মতো উপনির্বাচনে জয়ের পাশাপাশি নর্থ ওয়েস্ট অঞ্চলে তাদের প্রথম সংসদ সদস্য অর্জন করল।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top