|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মেডিক্স এবং এনআরবি হাসপাতালের মধ্যে এম.ও.ইউ চুক্তি সাক্ষর: বাংলাদেশে চিকিৎসাসেবায় যৌথভাবে কাজ করার প্রত্যয়

মেডিক্স এবং এনআরবি হাসপাতালের মধ্যে এম.ও.ইউ চুক্তি সাক্ষর: বাংলাদেশে চিকিৎসাসেবায় যৌথভাবে কাজ করার প্রত্যয়

প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬

লন্ডন, ৬ মার্চ ২০২৬: বাংলাদেশে চিকিৎসাসেবায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে বৃটিশ চ্যারিটি সংস্থা মেডিক্স এক্রোস কন্টিনেন্টস এবং এনআরবি হাসপাতালের মধ্যে একটি এম.ও.ইউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এই চুক্তির আওতায় মেডিকেল মিশন পরিচালনা, ক্যাপাসিটি বিল্ডিং, ইকুইপমেন্ট সাপোর্ট, ফান্ডরেইজিং ও গবেষনাসহ বিভিন্ন কাজে এনআরবি হাসপাতালকে সহযোগিতা করবে মেডিক্স।

৪ মার্চ বুধবার বিকেলে সেন্ট্রাল লন্ডনের আইকনিক গোরকিন বিল্ডিংয়ে ওয়ার্ক-পারমিট ক্লাউডের হেড অফিসে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সাক্ষর সম্পন্ন হয় । এসময় এনআরবি হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যার ব্যারিস্টার লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহ আল হারুন ও মার্কেটিং এন্ড ফান্ডরেইজিং ডাইরেক্টর আরাফ বিন তারেক । মেডিক্স এক্রোস কন্টিনেন্টস এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সিইও সালমান মুজতবা । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং ইক্বরা বাংলা টিভির চীফ রিপোর্টার খালেদ মাসুদ রনি।

এনআরবি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার লুৎফূর রহমান বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে অব্যবহূত মেডিকেল সরঞ্জামাদি যেমন এমআরআই, আল্ট্রাসনো, এক্সরে মেশিন ইত্যাদি আমাদের হাসপাতালে ফ্রি সরবরাহ করবে মেডিক্স। এনএইচএস-এর ব্যবহৃত অনেক মেডিকেল সরঞ্জাম রয়েছে যেগুলো পুরোপরি কর্মক্ষম এবং উন্নতমানের, তবে নতুন মেশিন হাসপাতালে চলে আসায় ওই মেশিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে । মেডিক্স এই মেডিকেল সরঞ্জামগুলো এনএইচএস থেকে সংগ্রহ করে বাংলাদেশে এনআরবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এনআরবি হাসপাতালের সাথে কাজ করতে এগিয়ে আসায় মেডিক্স এক্রোস কন্টিনেন্টস এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই চুক্তি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।

উল্লেখ্য, সিলেটের ওসমানীনগরের ওমরপুরে ৫০ একর জায়গার ওপর ১০ মিলিয়ন পাউণ্ড ব্যয়ে নির্মিত হচ্ছে এনআরবি হাসপাতাল । ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে হাসপাতালটি খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top