|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইসলামের মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্রিস্টলে ইফতার ও দোয়া মাহফিল

ইসলামের মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্রিস্টলে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল, বাথ অ্যান্ড ওয়েস্টের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ সোমবার ব্রিস্টল শাহজালাল মসজিদে এ আয়োজন করা হয়।

ইসলামের মানবিকতা, উদারতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় মুসলিম কমিউনিটির প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। মুসলিমদের পাশাপাশি নন-মুসলিমরাও এতে অংশ নেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মতছিরের সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনায় বক্তব্য দেন ব্রিস্টল সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর অ্যান্ড্রু ভার্নি, কাউন্সিলর জস ক্লার্ক, বিশপ অব ব্রিস্টলের স্পোকসপারসন রেভারেন্ড উইলসন, চিফ সুপারিনটেনডেন্ট সারাহ ক্রুর প্রতিনিধিত্বকারী সিনিয়র কর্মকর্তারা, স্থানীয় স্কুলগুলোর প্রধান শিক্ষক ও প্রিন্সিপালবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলররা।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদের ট্রাস্টি শহির উদ্দিন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল ওয়াহিদ এবং সাবেক ট্রেজারার মকলিস মিয়া।

অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সংগঠনের ট্রেজারার আব্দুর রব মাশুক, আকলাকুল আম্বিয়া রাবেল, মুকাদ্দির মিয়া, আবুল মিয়া, মকসুদ আলী, মোহাম্মদ শাকিল, এহসান চৌধুরী, মুরশেদ আহমেদ, আজিজুর রহমান সুহেল, সুন্দর আলী, আব্দুল হক, মাকন মিয়াসহ আরও অনেকে।

এদিকে খাদিজা সেন্টারে বিপুল সংখ্যক নারী ও শিশুরাও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দরুদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আজিজুর রহমান খান। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top