|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (ডিইউএইউকে)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ শুক্রবার লন্ডনের পঞ্চখানা ডাইন অ্যান্ড ইভেন্টসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. কামরুল হাসানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সহযোগিতা করেন সৈয়দ জাফর।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক উপস্থিত অতিথি, উপদেষ্টামণ্ডলী, সিনিয়র সদস্য ও সদস্যদের স্বাগত জানান। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহামূল্যবান সময়।

পরে মঈন উদ্দিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। তিলাওয়াত শেষে সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বসবাসরত মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার ও দোয়া মাহফিল উপকমিটির সমন্বয়ক ব্যারিস্টার এম. এ. কালাম উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা পর্বে ড. কামরুল হাসান রমজানের তাৎপর্য ও মুসলিম জীবনে এর প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; বরং আত্মসংযম, মানবিকতা ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাগীর বখত ফারুক, মুহাম্মদ আবদুর রকিব ও আবু মুসা হাসান, সিনিয়র সদস্য দেওয়ান গৌস সুলতান, ইসমাইল হোসেন, মারুফ চৌধুরী, মাহফুজা রহমান, মুস্তাফিজুর রহমান, সৈয়দ এনামু, নীলুফা ইয়াসমীন হাসান, মেসবাহ উদ্দিন ইকো, মির্জা আসহাব বেগ, মুকিত চৌধুরী, আবদুল কাদের ও রিপা রাকিব সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ তালুকদার এমবিই, বিবিটিএর কোষাধ্যক্ষ মিসবাহ কামাল, বিএলএর সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, বিএলএর সভাপতি ব্যারিস্টার মুজিবুর রহমান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ট্রাস্ট ফান্ডের সভাপতি অধীর দাস, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর আনোয়ার ও ব্যারিস্টার নাসের আলম।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি, উপদেষ্টা, সিনিয়র সদস্য ও উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরে রমজান উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন মঈন উদ্দিন। এতে সংগঠনের চারজন সিনিয়র সদস্য-আবুল হাসেম, মীর বেলাল শরীফ, শফীক ও সৈয়দ ইকবালসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পরবর্তীতে মাগরিবের নামাজ আদায় করেন।

সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল উপকমিটি অনুষ্ঠানটি সফল করতে সার্বিকভাবে কাজ করে। বিশেষ করে সদস্য ও অতিথিদের অভ্যর্থনায় মির্জা আসহাব বেগ, সৈয়দ হামিদুল হক, মাহারুন আহম্মদ মালা, সৈয়দা ফারহানা সুবর্ণা, কঙ্কন কান্তি ঘোষসহ স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top