বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬
প্রতি বছরের ন্যায় এবারও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মার্চ বুধবার লন্ডনের হোয়াইটচ্যাপেলের মাইক্রো বিজনেস সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বড়লেখা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, কমিউনিটি নেতৃবৃন্দ, ও পরিচিতজনেরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুমিন আব্দুল বেলালের সার্বিক তত্ত্বাবধানে ইফতারের পূর্বে রোজার তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে মাওলানা হাফিজ মুহাম্মদ আব্দুল্লাহ ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

