|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রেডব্রিজে কাউন্সিলর পদে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত সলিসিটর ফারজানা আফরোজা

রেডব্রিজে কাউন্সিলর পদে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত সলিসিটর ফারজানা আফরোজা

প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬

যুক্তরাজ্যের রেডব্রিজ বারার ক্লেমেন্টসউড এলাকায় কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সলিসিটর ফারজানা আফরোজা। স্থানীয় রাজনৈতিক দল রেডব্রিজ ম্যাটার্স –এর প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন। সম্প্রতি দলটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর ফারজানা আফরোজা দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রেডব্রিজ ম্যাটার্স–এর পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এ জন্য তিনি দলের পুরো টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্থানীয় জনগণের উন্নয়ন, কমিউনিটির সেবা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

ফারজানা আফরোজা সবার সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, স্থানীয় মানুষের আস্থা ও অংশগ্রহণই একটি শক্তিশালী ও উন্নত কমিউনিটি গঠনের মূল ভিত্তি।

সিনিয়র কোর্ট অব ইংল্যান্ড ও ওয়েলসের একজন দক্ষ ও অভিজ্ঞ সলিসিটর ফারজানা আফরোজা। আইন পেশায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও তিনি কমিউনিটিতে ব্যাপকভাবে পরিচিত ও সম্মানিত।

একজন যোগ্য ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তি ও পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি সমস্যায় সহায়তা করে আসছেন। বিশেষ করে হাউজিং, ইমিগ্রেশন এবং পারিবারিক বিষয়সহ ন্যায়বিচারে সবার সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। এসব বিষয় আমাদের কমিউনিটির অসংখ্য মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, আর সেই ক্ষেত্রগুলোতেই তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।

আইনি পেশার পাশাপাশি ফারজানা কমিউনিটির উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমির মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে তাদের অধিকার, সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সচেতন করতে নিয়মিত কমিউনিটি শিক্ষা ও আউটরিচ কার্যক্রম পরিচালনা করেন।

মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং কমিউনিটির কণ্ঠস্বরকে শক্তিশালী করা—এই লক্ষ্য নিয়েই ফারজানা কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, একসঙ্গে কাজ করলে আমরা আরও ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী একটি কমিউনিটি গড়ে তুলতে পারব। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top