|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেন প্রবাসীদের অর্থায়নে ৩২ মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল সম্পন্ন

ব্রিটেন প্রবাসীদের অর্থায়নে ৩২ মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬

ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে দেশের ৩২টি মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে ‘প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এক মাসব্যাপী ইফতার প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আওতায় ৩২টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিটি ইফতার মাহফিলে দাতা, সংগঠনের সদস্য এবং দেশ-বিদেশের কল্যাণকামীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ প্রকল্পে আর্থিক সহায়তা দেন সংগঠনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সেক্রেটারি হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মসুদ আহমদ, আসরাফ মিয়া এবং চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর এবং এম শীপার করিম, শাহজাহানুর রাজা, আলহাজ্ব নুনু মিয়া, সৈয়দ আবু সাঈদ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, আব্দুর রুউফ তালুকদার, শাহ শাফি কাদির, এ বি রুনেল, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ করিম ছায়েম, মুক্তার আলি, আলহাজ্ব আবদাল মিয়া, খায়রুল ইসলাম, আসাদ মিয়া, আলহাজ্ব তৈমুছ আলী, আখলাকুল আলম সেবু, শিপন আহমদ, মুজিবুর রহমান, তুহিন আহমদ, মইনুল ইসলাম, আনহার মিয়া।
ব্রিটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ টিমের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যত কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার পর থেকেই সিলেট বিভাগের চার জেলা-সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি ঢাকার গাজীপুর জেলার কাপাসিয়া নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসাসহ দেশের বিভিন্ন স্থানে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সহায়তা, সেলাই মেশিন বিতরণ, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন এবং অসুস্থ রোগীদের চিকিৎসায় সহযোগিতাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া মসজিদ-মাদ্রাসায় নিয়মিত সহায়তা অব্যাহত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top