|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের প্রেসিডেন্ট নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইলিয়াছ আহমেদ। পরে প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার তাদের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় এবং সংগঠনের ধারাবাহিকতা বিবেচনায় সর্বসম্মতিক্রমে নাজিম উদ্দিনকে সভাপতি, আব্দুল মোমিন বেলালকে সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাসান পারভেজ রাছেল, সহ-সভাপতি হিসেবে ইলিয়াছ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলিম উদ্দিন নির্বাচিত হন। পরে ৪৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহাব উদ্দিন, মামুনুর রশিদ ফয়সল, আছাদ উদ্দিন, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, বাবুল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, এমরান আহমেদ পান্না, নজমুল হোসেন, ব্যারিস্টার আব্দুল জব্বার, আম্বির হোসেন, ফয়সাল উদ্দিন ও জামিল হোসেনসহ অনেকে। শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা। রাতের ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বাংলাদেশে, বিশেষ করে বড়লেখা উপজেলায় অসহায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, গরিব রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করে। পাশাপাশি যুক্তরাজ্যেও তারা নিয়মিত সামাজিক অনুষ্ঠান, ইফতার মাহফিল, বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা এবং গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top