|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬

ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রা-এর সম্পাদক রবীন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি সাকির হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার খালেস উদ্দিন, আহবাব হোসেন এবং সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী।

সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের চিফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সাবেক কাউন্সিলর কবি ও সাংবাদিক শাহ সোহেল আমীন, সাবেক কাউন্সিলর তারিক খান, ২৬শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক রেজাউল করিম মৃধা, কবি ও সাংবাদিক ইমদাদুন খান, এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার এমডি সুহেজ মিয়া, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে-এর সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মতব্বির হোসেন চুনু, সহ-সভাপতি আরুক চৌধুরীসহ আরও অনেকে।

প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য এবং ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি।

অন্যদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ঈদের আনন্দ ভাগাভাগি এবং প্রবাসী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top