|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরা‌জ্যে স্ত্রীকে গরম তেলে ঝলসানো বাংলাদেশির ২৬ বছর কারাদণ্ড

যুক্তরা‌জ্যে স্ত্রীকে গরম তেলে ঝলসানো বাংলাদেশির ২৬ বছর কারাদণ্ড

প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬

দেশ ডেস্ক:: বাংলাদেশে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের স্ত্রীকে ফুটন্ত গরম তেল দিয়ে ঝলসে দিয়ে হত্যার চেষ্টার দায়ে যুক্তরা‌জ্যের বার্মিংহামের এক ব্রিটিশ-বাংল‌া‌দেশিকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরিকল্পিত এই পারিবারিক হামলায় ভুক্তভোগীর মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত হয়ে গেছে। এই ভয়াবহ সহিংসতার মূলে ছিল বাংলাদেশে থাকা একটি সম্পত্তি নিয়ে তিক্ত বিবাদ।

জানা গেছে, ৫০ বছর বয়সী রাজু মোল্লা এর আগে বাংলাদেশে তার নিজের একটি সম্পত্তি স্ত্রী মোসাম্মৎ মমতাজের নামে লিখে দিয়েছিলেন।

কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরের দিকে তাদের ২৩ বছরের দাম্পত্য জীবনে যখন ফাটল ধরে, তখন রাজু মোল্লা বিবাহবিচ্ছেদ দাবি করেন এবং একই সঙ্গে সেই সম্পত্তি ফেরত চান। মমতাজ সম্পত্তি ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেই বিরোধ প্রাণঘাতী ষড়যন্ত্রে রূপ নেয়।

২০২৫ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় স্মল হিথের হিদার রোডে অবস্থিত ওই দম্পতির বাসভবনে এই ঘটনা ঘটে। ওই সময় তখন মমতাজ অসুস্থ ছিলেন। তিনি যখন রান্নাঘরে পিঠ ফিরিয়ে থালা-বাসন পরিষ্কার করছিলেন, তখন রাজু অত্যন্ত ঠান্ডা মাথায় আক্রমণ চালান।

আগে থেকেই একটি বড় পাত্রে রান্নার তেল ফুটিয়ে রেখেছিলেন তিনি। কোনও সতর্কতা ছাড়াই সেই ফুটন্ত তেল তিনি মমতাজের মাথায় ঢেলে দেন। এরপর চুলা থেকে একটি তপ্ত গরম ফ্রাইপ্যান নিয়ে তার মুখে চেপে ধরেন।

বিচারক রিচার্ড বন্ড এই কাজটিকে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়ার মতো নৃশংসতা হিসেবে বর্ণনা করেছেন, যা মূলত মমতাজের মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করার উদ্দেশ্যেই করা হয়েছিল। হামলা এখানেই থেমে থাকেনি; রাজু একটি মপ দিয়ে মমতাজের মুখ চেপে ধরেন যাতে তিনি চিৎকার করতে না পারেন এবং জ্ঞান হারানো অবস্থায় তাকে বারবার লাথি মারেন।

শারীরিক ক্ষতের পাশাপাশি ভুক্তভোগীকে কাটাতে হচ্ছে গভীর সামাজিক ক্ষত। মমতাজ একজন সাংবাদিককে জানান, ন্যায়বিচারের পথ বেছে নেওয়ায় অনেক পরিচিত মানুষ ও বন্ধু তাকে এড়িয়ে চলছেন।

এই বিভংসতা ও মনস্তাত্ত্বিক যন্ত্রণা তিন সন্তানের জননীকে নিজ ঘরেই ‘বন্দি’ করে ফেলেছে। আয়নার দিকে তাকাতে পারেন না তিনি, এমনকি শিক্ষক হওয়ার স্বপ্নও তাকে বিসর্জন দিতে হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন, রাজুর কাছ থেকে আইনি মুক্তিই তার জীবনের একমাত্র স্বস্তি।

শুক্রবার (২৪ এপ্রিল) বার্মিংহাম ক্রাউন কোর্টে শুনানির সময় প্রকাশ পায় যে, রাজু মোল্লা জেলখানা থেকে চিঠি পাঠিয়ে মমতাজকে তার সাক্ষ্য প্রত্যাহারের জন্য চাপ দিয়েছিলেন এবং পুরো প্রক্রিয়াটি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।

তবে বিচারক বন্ড এই ঘটনাটিকে কোনোভাবেই ‘দুর্ঘটনা’ হিসেবে মেনে নেননি। ভুক্তভোগীর ক্ষতের গভীরতা এবং জীবন ধ্বংসের ভয়াবহতা বিবেচনা করে রাজুকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে অন্তত ১৭ বছর ৪ মাস কারাভোগের পর তিনি প্যারোলে মুক্তির আবেদনের সুযোগ পেতে পারেন। আদালত একই সঙ্গে মমতাজ ও তার সন্তানদের সুরক্ষায় রাজুর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দি‌য়ে‌ছেন।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top