|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীর অন্যতম সামাজিক সংগঠন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল পূর্ব লন্ডনের একটি স্থানীয় কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রুহুল আমীন ও সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য হাসনাত আহমেদ চুন্নু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর হুসাইন এমবিই, চ্যানেল এস-এর সিইও তাজ চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি মুহিবউদ্দীন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী, সাবেক স্পিকার আহবাব হোসাইন, সাবেক ডেপুটি মেয়র শাহেদ আলী, কাউন্সিলর আবুল বশর ও কাউন্সিলর ফয়জুর রহমানসহ বিশিষ্টজনেরা।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সংগঠনের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে যুক্তরাজ্যে বসবাসরত সকল সুনামগঞ্জবাসীকে সংগঠনের সদস্যপদ গ্রহণের আহ্বান জানান। এ সময় সিনিয়র সহ-সভাপতি কাইয়ুম মিয়া এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমনও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষদের দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আরমান আলী, সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম, সহ-সভাপতি ও শিল্পপতি আব্দুল আশিক চৌধুরী, সাসেক্স ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসকর আলী, ব্যবসায়ী মুহিব মিয়া, সাবেক সভাপতি শাহ সানাওয়ার হোসাইন এবং সাবেক সাধারণ সম্পাদক মাশুক আহমেদ সরদারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শেষে যুগ্ম সম্পাদক সোহাগ রহমানের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন গীতিকার ও সুরকার সৈয়দ দুলাল, প্রবাসী শিল্পী আলাউর রহমান, জুবের আক্তার সোহেল, রুবেল এবং নতুন প্রজন্মের শিল্পী বিথী চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top