বাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৭ মে
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬

ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডন-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৭ মে (রোববার) দুপুর ২টায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সকল সদস্যদের ভোটে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
গত ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। ওই সময় বাংলাদেশ সেন্টারের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রিজ গার্ডেনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর বেলায়েত হোসেন, নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবুল কালাম এবং সলিসিটর মাহদি হাসান।
প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর বেলায়েত হোসেন জানান, বাংলাদেশ সেন্টারের আগামী দুই বছরের ম্যানেজমেন্ট কমিটির জন্য মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ২৮ এপ্রিল বাংলাদেশ সেন্টার লন্ডনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

