|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন লুৎফুর রহমান

চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন লুৎফুর রহমান

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র পদে আবারও নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। তিনি ক্ষমতাসীন লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলামকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে রাত পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, অ্যাসপায়ার পার্টির প্রার্থী লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট, যা মোট ভোটের ৩৮ দশমিক ৮ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম (লেবার পার্টি) পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট, যা মোট ভোটের ২১ দশমিক ১ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছেন গ্রীন পার্টির হিররা খান আদেওগুন, তিনি পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট (২০ দশমিক ৯ শতাংশ)।

অন্য প্রার্থীদের মধ্যে রিফর্ম ইউকের জন বুলার্ড পেয়েছেন ৭ হাজার ১৫৩ ভোট, কনসারভেটিভ পার্টির ডমিনিক নোলান ৩ হাজার ৮১৮ ভোট, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টসের জামি আলী ৩ হাজার ১৫৬ ভোট, লিবারেল ডেমোক্র্যাটের মোহাম্মদ হান্নান ২ হাজার ৪২১ ভোট এবং ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশনের হুগো পিয়েরে পেয়েছেন ৬৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী টেরেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।

সিলেটের বালাগঞ্জ (ওসমানীনগর) অঞ্চলের বংশোদ্ভূত লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে পূর্ব লন্ডনের রাজনীতিতে সক্রিয়। আইন পেশা থেকে রাজনীতিতে এসে তিনি প্রথমে লেবার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে দলীয় বিরোধের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১০ সালে প্রথমবার টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচিত হন।

পুনর্নির্বাচনের পর প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটসের মানুষ আবারও আমাদের ওপর আস্থা রেখেছেন। জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং সামাজিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, বিভাজন ও ভয়ভীতির রাজনীতির বিপরীতে মানুষ এবার আশার রাজনীতিকে বেছে নিয়েছে। নির্বাচনী প্রচারণায় তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগও করেন তিনি।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top