|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্য ওয়ালসল আল ইসলাহর কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য ওয়ালসল আল ইসলাহর কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬

আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি ও মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান বলেছেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য, সহনশীলতা ও দ্বীনি সচেতনতা বৃদ্ধি করা। অপ্রয়োজনীয় মতবিরোধকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি করা কখনো কল্যাণকর নয়। তাই আমাদেরকে ধৈর্য, প্রজ্ঞা, সহাবস্থান ও সুন্দর আচরণের মাধ্যমে নিজেদের কার্যক্রম আনজাম দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদেরকে রাসুলে পাক ( সা.) এর আদর্শ বুকে ধারণ করে সমাজে ইসলামের সঠিক আক্বীদা, নৈতিকতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, একটি দ্বীনি ও আদর্শিক সমাজ গঠনে সুসংগঠিত কার্যক্রমের বিকল্প নেই। সংগঠনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।

গত ১৭ মে সোমবার বাদ যোহর আনজুমানে আল ইসলাহ মিডল্যান্ডস ডিভিশনের আওতাধীন ওয়ালসল ব্রাঞ্চের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আনজুমানে আল ইসলাহ ওয়ালসল ব্রাঞ্চের প্রেসিডেন্ট মাওলানা নুমান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ক্বারি আবুল খায়েরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দী ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালসল জালালিয়া মাসজিদের সাবেক প্রেসিডেন্ট হাজী গয়াস মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার ট্রেজারার হাজী সাহাব উদ্দিন , মোহাম্মদ জায়েদুল ইসলাম, হাজী এখলাসুর রহমান, হাজী সন্জর আলী,ময়নুল ইসলাম, রাসেল আহমদ প্রমুখ।সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top