|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা


প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬

দেশ ডেস্ক:: প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির পর বাড়ির সামনে নজরদারি জোরদার করেছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দিনভর এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে কারামুক্ত হওয়ার পর নিজ বাসভবনে ফেরেন তিনি। এরপর থেকেই তার বাসায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা গেছে।

জেলা পুলিশ জানিয়েছে, তিনবারের সাবেক এই মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সম্পৃক্ত হন কিনা, তা পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৩ মাস কারাগারে ছিলেন আইভী। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় তার পৈতৃক বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান তিনি।

আইভীর বাড়ি ফেরাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। তার বাসভবনের সামনেও বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেন।

কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে আইভী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে কারাগারে থাকাকালে নিকটাত্মীয় ভাই-বোন ছাড়া অন্য কারও সঙ্গে দেখা করার সুযোগ পাননি। ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা থাকায় তিনি দেখা করতে পারেননি। স্বামী ও দুই ছেলে বিদেশে অবস্থান করায় তাদের সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এক বছর আগে আরেক ভাইয়ের মৃত্যু হওয়ায় মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা তাকে দেখতে আসেন।তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।

নারায়ণগঞ্জ শহরের আমবাগান এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, আইভীর মুক্তির খবর পেয়ে বৃদ্ধ বয়সেও তাকে দেখতে এসেছি। তিনি দাবি করেন, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীর অবদান উল্লেখযোগ্য এবং তার মতো উন্নয়ন করা অন্য কারও পক্ষে সহজ হবে না।

স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, কারাবন্দি অবস্থায় আইভীর সুস্থতা কামনা করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া করেছি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সাবেক মেয়র হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে প্রায় দুই হাজার সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আইভীর বাড়ির সামনে স্থাপিত ক্যামেরাও সেই পরিকল্পনার অংশ।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top