|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬

যুক্তরাজ্যে নতুন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে সংগঠনের চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান নাসির উদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মানবসেবা, শিক্ষা বিস্তার, সমাজকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মুমিত বাবলু ট্রাস্টের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ আমিনুর রশিদ, এনামুল হক, আব্দুল মালিক শরীফ, শফিকুর রহমান শাহজাহান, মাওলানা শামসুল ইসলাম ইমরান, মোহাম্মদ মিজানুর রহমান, রুহুল ইসলাম সুহেল, সৈয়দ মাহমুদুর রশিদ মাসুম, সৈয়দ আহমেদুর রশিদ সাহেল, সৈয়দা ফারহানা রশিদ, মিসবা বেগম, লায়লা বেগম, হোসাইন আহমদ ও আকবর রশিদ জাহেদ। বক্তারা সংগঠনের সফলতা কামনা করে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মিসেস জয়তুন নেছা খানম ও মিসেস আনোয়ারা বেগমকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ট্রাস্টি এনামুল হক ও মোহাম্মদ মিজানুর রহমানকেও বিশেষ সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

পরে সংগঠনের সকল ট্রাস্টির হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top