|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রতিমন্ত্রীর বংশ ও দুই ছেলের নামে ৩ ইউনিয়নের নামকরণ!

প্রতিমন্ত্রীর বংশ ও দুই ছেলের নামে ৩ ইউনিয়নের নামকরণ!


প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬

দেশ ডেস্ক:: বগুড়ার ২ উপজেলায় (শিবগঞ্জ ও মোকামতলা) নতুন করে ৩টি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। তিন ইউনিয়নের নাম দেওয়া হয়েছে- মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত। ইউনিয়ন পরিষদের নাম তিনটি এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশ ও ২ সন্তানের নামে নামকরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে বাজেট উত্তর আলোচনায় জামায়াতের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নে এমপি মাসুদ বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার দুটি উপজেলায় কয়েকটি ইউনিয়ন হয়েছে। সেখানে ওনার পরিবার বা মীর বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে।’

পরে সংসদে ২৭৪ বিধিতে সংসদকে ওই প্রশ্নের ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি বলেন, ‘আমার নির্বাচনি এলাকা মোকামতলার দূরবর্তী দুইটি ইউনিয়ন সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন। এই দুইটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা সীমান্তে, সেই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে সীমান্ত ইউনিয়ন’।

তিনি আরো বলেন, “আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী ইউনিয়ন। যেটি গাইবান্ধার একদম কাছে, অনেক দূরে হওয়ায় যে কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন”।

প্রতিমন্ত্রী বলেন, ৩ ইউনিয়নের নাম মিরাক্যালি দুই সন্তানের নামের সঙ্গে মিলে গেছে। বাংলাদেশে অনেক সীমান্ত ও দিগন্ত নামে প্রতিষ্ঠান আছে, তাই এখানেও হয়েছে। অন্যসব প্রতিষ্ঠানগুলো যেহেতু আমার নয়, তাই ২ ইউনিয়নের নামও আমার ছেলেদের নয় বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন কতগুলো ইউনিয়ন পরিষদের গেজেট প্রকাশ করেছে। আর এই অনুমোদিত গেজেটেই ঘটে গেছে এক নজিরবিহীন ‘তুঘলকি কাণ্ড’। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ২ ছেলে দিগন্ত ও সীমান্ত এবং তাদের বংশীয় উপাধি ‘মীর’–এর নামানুসারে বগুড়ায় ৩টি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে। গেজেট প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে, তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ এলাকায় নতুন ইউনিয়নগুলোর নাম ‘দিগন্ত’, ‘সীমান্ত’ ও ‘মীর’ রাখার পর থেকেই স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, ‘সীমান্ত’ নামটি এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামের সঙ্গে সরাসরি মিলে যায়। একইভাবে ‘দিগন্ত’ নামটি তার আরেক ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সংক্ষিপ্ত রূপ। প্রতিমন্ত্রীর প্রকাশ্য জীবনবৃত্তান্তেও তার ২ ছেলের নাম সীমান্ত ও দিগন্ত হিসেবে উল্লেখ রয়েছে। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীর বংশীয় পরিচয় ধরে ‘মীর’ নামে ইউনিয়ন অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনিক ইউনিটের নাম নির্ধারণে ঐতিহাসিক, ভৌগোলিক বা সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে এখানে পারিবারিক প্রভাব খাটানো হয়েছে।

জানা গেছে, দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত ‘দীগন্ত’ ইউনিয়নের মৌজাগুলো হলো-ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর ও বোয়ালমারী। মোট ৮টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন। পুনর্গঠিত ইউনিয়নসমূহের মধ্যে নবগঠিত স্বর্ণগ্রাম, সীমান্ত ও দীগন্ত ইউনিয়ন, মোকামতলা পৌরসভা এবং শিবগঞ্জ পৌরসভার বর্ধিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট মৌজাগুলো নিয়ে আরও ৫টি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।

নামকরণের পেছনে প্রতিমন্ত্রীর সরাসরি ভূমিকা ছিল কি না কিংবা ইউনিয়নগুলোর নাম তার পরিবারের সদস্যদের নাম অনুসারেই রাখা হয়েছে কি না জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক গণমাধ্যমে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছিলেন ঠিক সেভাবেই মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। এ নিয়ে আলাদা করে জেলা প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

জাতীয় নাগরিক পার্টির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনিরা শারমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়ার নতুন জমিদার। ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বংশীয় ও সন্তানদের নামে নামকরণ করছেন। নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত। আহ! ক্ষমতা!’

তার এই পোস্টে শত শত নেতিবাচক মন্তব্যে প্রতিমন্ত্রীর এমন ক্ষমতার অপব্যবহার ও ক্ষমতাসীন দলের সমালোচনা করছেন নেটিজেনরা।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top