|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খেলাফত মজলিস ইউকে মিডল্যান্ড শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খেলাফত মজলিস ইউকে মিডল্যান্ড শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের মিডল্যান্ড শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন রোববার অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ জাতীয় সংসদে পর্দা বিষয়ে বিএনপির সাংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহার এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা শেখ নুরে আলম হামিদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক। এ ছাড়া বক্তব্য দেন মিডল্যান্ড শাখার সহসভাপতি নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ নোমান আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল করিম, মাওলানা মাহফুজুর রহমান চৌধুরী, আব্দুন নুর, মুহাম্মদ লিটন মিয়া, আরহাম আল হোসাইন, ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় সংসদে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান পর্দা সম্পর্কে বিএনপির সাংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য আপত্তিকর এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন প্রবীণ সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক ও অশোভন মন্তব্য অনাকাঙ্ক্ষিত।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের বিধান নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। সভা থেকে নেতৃবৃন্দ অবিলম্বে মনিরুল হক চৌধুরীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top