|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হাউস অব কমন্সে বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সভা

হাউস অব কমন্সে বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সভা

প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬

দেশ ডেস্ক, ১৬ জুন ২০২৬: বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনা এবং এর বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয় নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গ্রুপের চেয়ার আপসানা বেগম এমপি । সভায় নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ড. নাবিলা ইদ্রিস। তিনি গুমের ঘটনাগুলোর তদন্ত, ভুক্তভোগীদের অভিজ্ঞতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।

এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো ২০২৬ সালের আন্তর্জাতিক গুম সপ্তাহ পালনের পরপরই । এছাড়া চলতি বছরের জানুয়ারিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং এপ্রিলে জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদকের বাংলাদেশ সফরের প্রেক্ষাপটে বিষয়টি নতুন গুরুত্ব পায়।

সভায় আপসানা বেগম এমপি বলেন, জানুয়ারিতে প্রকাশিত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশে গুমের ঘটনাগুলোর একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে । এসব ঘটনার সঙ্গে নির্যাতন, আইনি অধিকার থেকে বঞ্চিত করা এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জড়িত রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশ সরকারকে গুমের পুনরাবৃত্তি রোধে কার্যকর ও আইনগতভাবে বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আপসানা বেগম আরও বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ সুরক্ষিত করতে অর্থবহ পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরো ছিলেন এশিয়া-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি জেসিকা টোয়েল এমপি, ব্র্যাডফোর্ড ইস্টের এমপি ইমরান হোসেন, লিবারেল ডেমোক্র্যাট দলের পিয়ার লর্ড কোরবান হোসেন, ড্যাগেনহ্যাম অ্যান্ড রেইনহামের এমপি মার্গারেট মুলেন, লেস্টার সাউথের এমপি শওকত অ্যাডামসহ অনেকে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top