|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার

প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬

দেশ ডেস্ক:: জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে এ বিষয়ে রুলিং দেন স্পিকার।

তিনি বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা অনুযায়ী, সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অষ্টম জাতীয় সংসদের সময়ে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

স্পিকার জানান, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধি সংশোধনের মাধ্যমে স্পিকারের চেয়ারের প্রতি মাথা নোয়ানোর বিধান বাতিল করা হয়। বিষয়টি যাচাই করে তিনি দেখেছেন, কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ সংসদে গৃহীত হয়েছিল এবং ওই সংশোধনী তারই অংশ ছিল।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই তাঁরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সুরাহার অনুরোধ জানান। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায়। তখন স্পিকার কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে পরে সংসদকে জানাবেন বলে জানিয়েছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top