বিবিসিসিআই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন মহিব চৌধুরী, ডিজি মোসলেহ আহমদ : ফাইন্যান্স ডাইরেক্টর পদে লড়ছেন দুই প্রার্থী
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬
দেশ রিপোর্ট, ২০ জুন ২০২৬: যুক্তরাজ্যে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার্স কমার্সের (বিবিসিসিআই) নির্বাচন আগামী ২৩ জুন। নির্বাচনকে কেন্দ্র করে চেম্বার্স কার্যালয় সরব ওয়ে ওঠেছে। ১৫ জুন ছিলো মনোনয়ন দাখিল এবং ১৭ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ।
খবর নিয়ে জানা গেছে, শুধু ফাইন্যান্স ডাইরেক্টর পদে দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই পদে মনোনয়ন দাখিল করেছেন চেম্বার্স অব কমার্সের ডাইরেক্টর হেলাল খান ও ডাইরেক্টর আবুল কালাম আজাদ। দুই প্রার্থী থাকায় শুধু ফাইন্যান্স ডাইরেক্টর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি পদে একজন করে মনোনয়ন দাখিল করায় ওই পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, ডাইরেক্টর জেনারেল পদে মোসলেহ উদ্দিন আহমদ। তাছাড়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুল ওয়েস চৌধুরী, মেম্বারশীপ ডাইরেক্টর পদে মোস্তাফা আহমদ লাকী, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল রিলেশন্স পদে গোলাম কিবরিয়া ওয়েস ও ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে আব্দুল মুমিন।
জানা গেছে, নির্বাহী কমিটির কিছু পদ খালি রয়েছে। কেউ মনোনয়ন দাখিল করেননি। নির্বাচনের পর নতুন কমিটি শুন্য পদে ডাইরেক্টদের কোঅপ্ট করবে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার বৃটিশ জাজ নজরুল খসরু, কমিশনার লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ড. জাকির খান।

