লন্ডনে শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬
দেশ ডেস্ক, ২৬ জুন ২০২৬:: যুক্তরাজ্যে বসবাসরত শত শহীদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী শ্রীরামসী গ্রামের তরুনদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকে’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেনের ‘আমার গাঁও’ রেস্টুরেন্টে এ সভা হয়।
সভায় লন্ডনের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী সদস্য উপস্থিত হয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। েএসময় সংগঠনের সামগ্রিক কার্যক্রম, বিগত দিনের কাজের পর্যালোচনা এবং আগামী দিনে শ্রীরামসী গ্রামের উন্নয়নে সংগঠনের ভবিষ্যৎ করণীয় ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের বোর্ড সদস্য সুহেল আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মাহি হোসেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বেলাল মিয়া,আছকর উদ্দিন (দুলু), মাহবুব হোসেন,বেলাল উদ্দিন (মিঠু), সুয়াইবুর রহমান, জয়নাল হেসেন,শিবুল মিয়া,বাবরু মিয়া,আলী আছকর,লিটন মিয়া, নাজমুল ইসলাম,আবুল কাশেম,গুলজার আহমদ, কুতুব উদ্দিন,রিপন মিয়া ,সুয়েব আহমদ,ইছরাক উদ্দীন,আমিনুর রহমান, উজ্জ্বল মিয়া ও মাসুম মিয়া প্রমুখ।
বক্তারা শ্রীরামসী গ্রামের সার্বিক উন্নয়নে প্রবাসীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় উপস্থিত সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকে’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শ্রীরামসী গ্রামের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছর পবিত্র রমজানে দরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণের পাশাপাশি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি

