|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শাহজালাল ইসলামি ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদের সম্মানে লন্ডনে সংবর্ধনা

শাহজালাল ইসলামি ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদের সম্মানে লন্ডনে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ০১ জুলাই ২০২৬ : লন্ডন সফররত বাংলাদেশ শাহজালাল ইসলামি ব্যাংকের মানেজিং ডিরেক্টর ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ৩০ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যে প্রবীণ কমিউনিটি বাক্তিত্ব ব্যাংকের সাবেক স্পনসর ডিরেক্টর আলহাজ শামস উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজক ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংকের ৩ প্রবাসী ডিরেক্টর যথাক্রমে কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান হারুন মিয়া সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম নাজিম ও ইউকেবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক সাজান ইউকের মানেজিং ডিরেক্টর ও সিইও আব্দুস সালাম। তিনি ব্রাক সাজান-এর পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এম শামসুদ্দিন খান, হারুন মিয়া সিআইপি, নজমুল ইসলাম নুরু, আব্দুল করিম নাজিম, বাংলাদেশ সেন্টারের চীফ ট্রেজারার সাবেক কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম ও অনুষ্ঠানের উপস্থাপক পিস হোমের ফাউন্ডার টিভি প্রেজেন্টার মিছবাহ জামাল।
অতিথিদের মধ্যে অনেকে যারা উপস্থিত থেকে শাহজালাল ইসলামি ব্যাংকের একাউন্টের বিষয়ে প্রবাসীদের বিশেষ কী কী সুযোগ সুবিধা বা গ্রাহক কী পদক্ষেপ নিলে আরো বেশী মুনাফা অর্জন করতে পারবেন তার ওপর ব্যাংকের সিইও মোসলেহ উদ্দিন আহমেদ বিস্তারিত তুলে ধরেন ।
এ সময় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সেক্রেটারী নুরুল ইসলাম, বিবিসিসিআই’র ফাইন্যান্স ডিরেক্টর ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউসের ডিরেক্টর আবুল কালাম আজাদ, বিশিষ্ট বাবসায়ী শাহেদ আহমদ, বিসিএ নেতা কামরুজ্জামান জুয়েল, কুশিয়ারা গ্রুপের ফারুক মিয়া, সিলেটের আল-হামরা শপিং সিটির এমডি পাভেল কাদির চৌধুরী, রুবেল আহমদ, গাজি ইয়ার মহাম্মদ, জিয়া হাসান সিদ্দিক, আকবর উদ্দিন খান, এম আজিজুর রহমান, সারোয়ার খান, নাজমুল ইসলাম, রেজওয়ান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শাহজালাল ইসলামি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ডিরেক্টরবৃন্দ যথাক্রমে শামসুদ্দিন খান, হারুন মিয়া, নাজমুল ইসলাম নুরু ও আব্দুল করিম নাজিমকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
এর আগে প্রধান অতিথি শাহজালাল ইসলামি ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদ কমার্শিয়ার রোডস্থ কুশিয়ারা গ্রুপের অফিস পরিদর্শন করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top