|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির


প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৮ জুলাই ২০২৬:: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি দাবি করেন, জনগণই সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করবে।

শনিবার বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।

ডা. শফিকুর রহমান সরকারের উদ্দেশে বলেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোটের অঙ্গীকার থেকে সরে আসা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনের নামে ভিন্ন প্রক্রিয়ায় এগোতে চাইছে। এ ধরনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর পরিণতি সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উদ্বোধন করতে হবে। জাদুঘরের কোনো ঐতিহাসিক নিদর্শন পরিবর্তন বা সরিয়ে ফেলা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ এবং পরবর্তী সময়ে ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে তিনি চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমেরও সমালোচনা করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে গণআন্দোলন, এমনকি হরতাল-অবরোধের মতো কর্মসূচিতেও তারা যেতে প্রস্তুত। তার অভিযোগ, সরকার গণভোটের বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক নয়।

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top