|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : প্রতিবাদে এসএমপি’র সামনে ছাত্রদলের অবস্থান

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : প্রতিবাদে এসএমপি’র সামনে ছাত্রদলের অবস্থান


প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৮ জুলাই ২০২৬:: সিলেট নগরীতে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। এর প্রতিবাদে ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগসহ ফ্যাসিস্ট দলের অভিযুক্ত নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কর্মসূচিকে ঘিরে কমিশনার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: এনামুল হকের সাথে বৈঠক করে তাদের দাবিগুলো তুলে ধরেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষণার পরও সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বার বার ঝটিকা মিছিল করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের উদাসীনতা ও পরোক্ষ মদদের কারণেই তারা আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

ছাত্রদল নেতারা আরো বলেন, বিগত সরকারের আমলে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতনের সাথে জড়িত অনেক ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশের কথিত নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: দিনার আহমদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসানসহ জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) ভোরে নগরীর টিবি গেইট এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে নগরীর নবাবরোড, কাজিটুলাসহ নগরীর আরো কয়েকটি এলাকায় একইধরনের মিছিলের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ এনে শনিবারের অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হলেও বাস্তবে পুলিশ সক্রিয় রয়েছে। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎ করে ঝটিকা মিছিল করে দ্রুত সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনাতেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top