|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের ৬৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের ৬৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬

লন্ডন, ২০ জুলাই ২০২৬ : ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট-এর ৬৭তম বার্ষিক সাধারণ সভা ১১ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে । সভায় ট্রাস্টের সদস্য, ট্রাস্টি, সিনিয়র নেতৃত্ব এবং কর্মকর্তারা ২০২৫–২৬ অর্থবছরে প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করেন এবং আগামী দিনের অগ্রাধিকার নির্ধারণ নিয়ে আলোচনা করেন।

সভায় ট্রাস্টের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ মসজিদের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের সারসংক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা ধর্মীয় শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, নারী ও যুব কার্যক্রম, নতুন মুসলিমদের সহায়তা, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিটি সম্পৃক্ততা, কমিউনিকেশন এবং সাংগঠনিক উন্নয়নসহ বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে সদস্যদের অবহিত করেন।

সভায় জানানো হয়, ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট শিক্ষা, সেবা ও অনুপ্রেরণার লক্ষ্যে বহুমুখী কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ফলাফল, ডিসকভার ওয়ান নিউ মুসলিম হাব প্রতিষ্ঠা, ধারাবাহিক উন্নয়ন, নারী ও যুবসেবা বৃদ্ধি, রিফিউজি ও প্রবীণদের সহায়তা, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক উদ্যোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনের সঙ্গে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মসজিদের চেয়ারম্যান ড. আবদুল-হাই মুর্শেদ বলেন, বর্তমানে ব্রিটেনে মুসলিম কমিউনিটি নানামুখি চ্যালেঞ্জের মুখোমুখি । মুসলিম ও এথনিক মাইনোরিটির বিরুদ্ধে জনসম্মুখে বিদ্বেষমূলক বক্তব্য ও বৈরী আচরণ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে মসজিদের ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি কমিউনিটির বিভিন্ন অংশের সঙ্গে সংলাপ ও অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, মানবিক মর্যাদা রক্ষা এবং সমাজ ও দেশের সামগ্রিক সমৃদ্ধি নিশ্চিত করতে ট্রাস্টের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ সভায় ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের পরিকল্পনা-২০৩০ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভিশন ও কৌশলগত অগ্রাধিকারসমূহ ধাপে ধাপে সব বিভাগে বাস্তবায়ন করা হচ্ছে।

সভা শেষে ট্রাস্টের ট্রাস্টি, সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, মুসল্লি এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। তাদের নিষ্ঠা ও অব্যাহত সহযোগিতার কারণেই ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট কমিউনিটির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ঈমান, সেবা ও উৎকর্ষের আদর্শকে ধারণ করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top