|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে জোট শরিকদের সঙ্গে আলোচনা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে জোট শরিকদের সঙ্গে আলোচনা হবে : মির্জা ফখরুল


প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২০ জুলাই ২০২৬:: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়াসহ সব বিষয়ে জোটসঙ্গীদের সঙ্গে পারস্পরিক আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) রাতে যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটসঙ্গীদের আলোচনা ও রাতের ভোজের ফাঁকে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আইন হয়েছে। সে আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয়, সে বিষয়টা আমরা এখন আলোচনা না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করব।

তিনি বলেন, রক্তক্ষয়ী এবং ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারকে সরিয়ে, হাসিনা সরকারকে সরিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার সুযোগ পেয়েছি। আন্তরিকভাবে সেজন্যই আমরা সেই সমস্ত শহিদদের স্মরণ করতে চাই, যারা তাদের জীবন বাজি রেখে এবং অসুস্থ হয়ে, আহত হয়ে, চোখ হারিয়ে আমাদের জন্য এই নতুন সুযোগ এনে দিয়েছেন।

তিনি বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা ছিলেন, যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন দীর্ঘ ১৫-১৬ বছর, তাদের নেতৃবৃন্দকে তিনি আহ্বান জানিয়েছিলেন আজকে কথা বলার জন্য, তাদের সঙ্গে একসঙ্গে একটু সামান্য কিছু ডাল-ভাত খাওয়ার জন্য। দীর্ঘ ১৫ বছরে যখন একসঙ্গে আন্দোলন করেছি, সেই সব দলগুলোকে নিয়ে আমরা কেউ কারাগারে গেছি, কেউ মামলার মধ্যে পড়েছি, কেউ গুম হয়েছি, খুন হয়েছি— এ রকম অনেকেই আছেন। সেজন্যই একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জোটের সকলের সঙ্গে আন্তরিকতার সঙ্গে দেখা করেছেন এবং যিনি কথা বলেছেন, আমাদের অনেক রাজনৈতিক দল যারা কথা বলেছেন, তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর সেই শুরু, সরকার গঠনের সেই শুরু, সেটাকে তারা প্রশংসা করেছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পরে সংসদীয় দলগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি যে নির্বাচনের সংগ্রাম, নির্বাচন পরিচালনা করেছেন, সে নির্বাচনের মধ্য দিয়ে একটি টু-থার্ড মেজরিটি নিয়ে এসেছেন, সেজন্য তিনি তাদেরকে, এই রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকারকে গুছিয়ে জনগণের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা একটি ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংস করা হয়েছে। লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো। সব জায়গায় একটি নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙেছে। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তোলার জন্য কাজ শুরু করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘৩১ দফা কর্মসূচি, যেটা আমরা একসঙ্গে দিয়েছিলাম, সেই কর্মসূচি সর্বশক্তি দিয়ে বাস্তবায়িত হবে।’ এবং এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে, জুলাই সনদ— যেটাতে আমরা সবাই স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ, আমি আবার রিপিট করছি যে স্বাক্ষর করেছি, সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top