|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে নতুন সুগন্ধির সম্ভার নিয়ে এলো রীহ আল মাদিনা

লন্ডনে নতুন সুগন্ধির সম্ভার নিয়ে এলো রীহ আল মাদিনা


প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬

খালেদ মাসুদ রনি:: যুক্তরাজ্যভিত্তিক প্রিমিয়াম সুগন্ধি ব্র্যান্ড রীহ আল মাদিনা ইউকে লন্ডনের ক্যানারি ওয়ার্ফে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বহুল প্রতীক্ষিত ‘নাসমাহ কালেকশন’-এর নতুন ও ডি পারফিউম সিরিজের আনুষ্ঠানিক উন্মোচন করেছে। গত ১৯ জুলাই রোববার অনুষ্ঠিত এ আন্তর্জাতিক মানের আয়োজন সুগন্ধিপ্রেমী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথির উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। এতে সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ, কাউন্সিলর, জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার, ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ইমরুল গাজী ও আহনাফ চৌধুরী। তাঁদের সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনা পুরো অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নাসমাহ কালেকশনের পাঁচটি নতুন ও ডি পারফিউম-এর আনুষ্ঠানিক উন্মোচন। উদ্বোধনের পর অতিথিরা নতুন কালেকশনের প্রতিটি সুগন্ধি সরাসরি ব্যবহার ও পরীক্ষা করার সুযোগ পান। সুগন্ধিগুলোর অনন্য মান, দীর্ঘস্থায়ী সুবাস এবং প্রিমিয়াম উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

বিশেষভাবে অতিথিরা টোবাকো ম্যাচা, স্পেশিয়ালা এবং ভেলমস সুগন্ধির ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নাসমাহর অল ওভার স্প্রে সিরিজ এবং নতুন ভেলভেট সুগন্ধিযুক্ত পোর্টেবল পেস্ট-এর ব্যতিক্রমী ঘ্রাণ, ব্যবহারিক সুবিধা ও মানেরও উচ্চ প্রশংসা করেন। অনেকেই এই কালেকশনকে আন্তর্জাতিক মানের এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা করার মতো একটি প্রিমিয়াম সংগ্রহ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রীহ আল মাদিনার ব্যবস্থাপনা পরিচালক ফরিদ চৌধুরী। তিনি বলেন, নাসমাহ কালেকশন শুধু একটি পারফিউম ব্র্যান্ড নয়; এটি আমাদের স্বপ্ন, গবেষণা, গুণগত মান এবং গ্রাহকদের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে একটি বিশ্বমানের সুগন্ধি ব্র্যান্ড হিসেবে রীহ আল মাদিনাকে প্রতিষ্ঠিত করতে। আজকের এই ভালোবাসা ও সমর্থন আমাদের আগামী দিনের পথচলাকে আরও শক্তিশালী করবে।

প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আদনান মুরাদ বলেন, প্রতিটি সুগন্ধি তৈরির পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা, আন্তর্জাতিক মানের কাঁচামাল নির্বাচন এবং অসংখ্য পরীক্ষার সমন্বয়। আমরা বিশ্বাস করি, নাসমাহ কালেকশনের নতুন সংযোজন গ্রাহকদের প্রত্যাশার চেয়েও বেশি সন্তুষ্টি দেবে এবং আন্তর্জাতিক বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি, অপরাজিত ডব্লিউবিএ ইন্টারন্যাশনাল ও ইংলিশ চ্যাম্পিয়ন বক্সার হামজা উদ্দিন বলেন, “রীহ আল মাদিনার এই অসাধারণ আয়োজন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নাসমাহ কালেকশনের সুগন্ধিগুলো অত্যন্ত প্রিমিয়াম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। আমি বিশ্বাস করি, এই ব্র্যান্ড বিশ্বব্যাপী সফলতা অর্জন করবে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হামজা উদ্দিনের কোচ ও মেন্টর শিরাজ উদ্দিন, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, ব্যারিস্টার তারেক চৌধুরী, সাংবাদিক মুহিব চৌধুরী, হাসান মুস্তাফিজুর রহমান, শিল্পী আলাউর রহমান, মুজিবুল হক মনি, কাউন্সিলর ফয়সল আহমেদ, কাউন্সিলর মিনারা খাতুন, কাউন্সিলর হালিমা ইসলাম, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর রুজি খানম, কাউন্সিলর সাদিকুর রহমান, সচ্ছল সালিক, নজরুল ইসলাম গজনবী, আব্দুল হান্নান, জয়নুল ইসলাম, মাওলানা মুসলেহ উদ্দিন, আব্দুল জব্বার, মুজতবা হাসান, রিয়াদ চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সালেহ আহমেদ চৌধুরী, শরীফ আহমেদ, আরহাম চৌধুরীসহ কমিউনিটির অসংখ্য বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের শেষ পর্বে রীহ আল মাদিনা গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, সদ্য উন্মোচিত নাসমাহ কালেকশনের ওপর ১৯ জুলাই থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত এক মাসব্যাপী ২৫ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন সব গ্রাহক।

অনুষ্ঠানটি সুগন্ধি শিল্প, ব্যবসা, কমিউনিটি এবং গণমাধ্যমের এক সফল আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা রীহ আল মাদিনার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং ব্র্যান্ডটির আন্তর্জাতিক অগ্রযাত্রার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

উদযাপনের এ আনন্দঘন মুহূর্তে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য সব অতিথি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, গণমাধ্যম প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং অংশগ্রহণকারীদের প্রতি রীহ আল মাদিনা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top