|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিয়ের আসরে উপস্থিত ‘প্রেমিকা’, পরে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের আসরে উপস্থিত ‘প্রেমিকা’, পরে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুলাই ২০২৬:: বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষের পথে। ঠিক তখনই এক তরুণী উপস্থিত হয়ে বরের সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি করেন। এতে বিয়ে ভেঙে যায়। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই নিখোঁজ হন বরের বাবা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, অপমান ও মানসিক আঘাত সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা (পূর্বপাড়া) গ্রামে। নিহত সুরুজ মিয়া (৫০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বরের প্রেমিকা দাবি করা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি বর হেলাল মিয়া উধাও। তিনি গজীপুরে একটি তৈরি পোশাক কারখানার গাড়িচালকের কাজ করেন।

এ বিষয়ে নিহত সুরুজ আলীর ছোট ভাই তারা মিয়া বলেন, ‘ঘটনায় আজ দুপুরে আমি বাদী হয়ে ওই তরুণী ও আমার ভাতিজা হেলাল মিয়ার বিরুদ্ধে মামলা করেছি।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মামলায় তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। হেলাল মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার হেলাল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী একটি গ্রামের এক তরুণীর বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান হেলাল। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রামের কচাকাটা উপজেলার এক তরুণী তাঁর মামাতো বোনকে নিয়ে সেখানে হাজির হন। ওই তরুণী দাবি করেন, হেলালের সঙ্গে তাঁর প্রায় ১০ মাসের প্রেমের সম্পর্ক। তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু সম্প্রতি হেলাল মুঠোফোন বন্ধ করে অন্যত্র বিয়ে করতে চলে এসেছেন। এ ঘটনা জানাজানি হলে বিয়েবাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিয়ে ভেঙে যায়। পরে বরপক্ষ কনেপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা দিয়ে বাড়ি ফিরে আসে।

মামলার এহাজার ও স্বজনদের ভাষ্য, ছেলের বিয়ে ভেঙে যাওয়া এবং সামাজিক অপমানের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সুরুজ মিয়া। বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আজ সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে ঘাগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান বলেন, বিয়ের আসরে এক তরুণী প্রেমের সম্পর্কের দাবি তোলায় বিয়ে ভেঙে যায়। পরে বরপক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ফিরে আসে। ওই ঘটনার অপমান ও মানসিক আঘাতেই সুরুজ মিয়া আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

প্রচ্ছদ এর আরও খবর
লিবিয়ায় দালালের নির্যাতন : ‘৬০ লাখ দিছি, আরও ২৮ লাখ দিতে না পারায় পোলারে মাইরা ফালাইছে’

লিবিয়ায় দালালের নির্যাতন : ‘৬০ লাখ দিছি, আরও ২৮ লাখ দিতে না পারায় পোলারে মাইরা ফালাইছে’

সংসদ নির্বাচনে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখাল জামায়াত, বিএনপি কত

সংসদ নির্বাচনে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখাল জামায়াত, বিএনপি কত

রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা, ছিল কড়া নিরাপত্তা

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা, ছিল কড়া নিরাপত্তা

ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম

ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

হবিগঞ্জে হামলায় আহত: বাঁ চোখে অস্ত্রোপচার, ডান চোখের দৃষ্টিও ঝাপসা

হবিগঞ্জে হামলায় আহত: বাঁ চোখে অস্ত্রোপচার, ডান চোখের দৃষ্টিও ঝাপসা

আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top