|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কানাইঘাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা, ছিল কড়া নিরাপত্তা

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা, ছিল কড়া নিরাপত্তা


প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুলাই ২০২৬:: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগের পর আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে কানাইঘাটে দলটির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ কর্মসূচি শান্তপূর্ণভাবে সম্পন্ন হয়।

এদিন বিকেল তিনটায় কানাইঘাটে এনসিপির পদযাত্রা ও পথসভা হওয়ার কথা ছিল। তবে গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার অভিযোগের পর কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনে সন্ধ্যা সাতটার দিকে কানাইঘাট উত্তর বাজারে পথসভা শুরু হয়।

এদিকে পথসভাকে কেন্দ্র করে কানাইঘাট পৌর শহর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এনসিপির কেন্দ্রীয় নেতাদেরও পুলিশি নিরাপত্তায় কানাইঘাটে নেওয়া হয়।

উপজেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাঠোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এছাড়া সিলেট জেলা, মহানগর ও কানাইঘাট উপজেলা এনসিপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা জানান, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে এনসিপি সারা দেশে ‘জুলাই জাগরণ’ পদযাত্রা করছে। তবে বিএনপি ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে ভূমিকা পালন করে বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভায় হামলা চালাচ্ছে।

হবিগঞ্জ ও গোলাপগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তারা বলেন, এসব হামলার সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।

বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, দলটি ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনা করতে চায়। এনসিপির বিভিন্ন কর্মসূচিতে হামলার প্রসঙ্গ তুলে তারা বলেন, ‘এতে করে প্রধানমন্ত্রী তারেক রহমান দায় এড়াতে পারেন না। বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এসব হামলার প্রত্যক্ষ মদদ দিচ্ছেন।’

দেশে গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে এনসিপির অবস্থানের কথা তুলে ধরে তারা বলেন, বিএনপি এসব কর্মকাণ্ড বন্ধ না করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।

পথসভায় শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হওয়ায় কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও আশপাশের এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেন দলটির নেতাকর্মীরা। যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিলে এ হামলা চালান বলে দাবি করে এনসিপি । হামলার সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের বহর গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং বহরের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, ‘ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তা (এসকর্ট) দিয়ে কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে, গত মঙ্গল ও বুধবার হবিগঞ্জ পদযাত্রায় হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার সিলেটে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে গোলাপগঞ্জের কর্মসূচিতে যোগ দেন।

প্রচ্ছদ এর আরও খবর
লিবিয়ায় দালালের নির্যাতন : ‘৬০ লাখ দিছি, আরও ২৮ লাখ দিতে না পারায় পোলারে মাইরা ফালাইছে’

লিবিয়ায় দালালের নির্যাতন : ‘৬০ লাখ দিছি, আরও ২৮ লাখ দিতে না পারায় পোলারে মাইরা ফালাইছে’

সংসদ নির্বাচনে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখাল জামায়াত, বিএনপি কত

সংসদ নির্বাচনে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখাল জামায়াত, বিএনপি কত

রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাকসু জিএস আম্মারসহ ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম

ছাত্রদল হামলা করছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে: সারজিস আলম

বিয়ের আসরে উপস্থিত ‘প্রেমিকা’, পরে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের আসরে উপস্থিত ‘প্রেমিকা’, পরে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত

হবিগঞ্জে হামলায় আহত: বাঁ চোখে অস্ত্রোপচার, ডান চোখের দৃষ্টিও ঝাপসা

হবিগঞ্জে হামলায় আহত: বাঁ চোখে অস্ত্রোপচার, ডান চোখের দৃষ্টিও ঝাপসা

আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

আমি আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top