|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিএনপিতে যোগ দিলেন গাজী নজরুলের নারী কেলেঙ্কারিতে ক্ষুব্ধ ১৩ জামায়াত কর্মী

বিএনপিতে যোগ দিলেন গাজী নজরুলের নারী কেলেঙ্কারিতে ক্ষুব্ধ ১৩ জামায়াত কর্মী


প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ০৮ আগস্ট ২০২৬:: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের ১৩ কর্মী।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে তারা বিএনপিতে যোগ দেন।

জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ১৩ জন হলেন—মো. কামাল হোসেন মিন্টু, মো. শাহাদাত হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল আজিজ, মো. জিল্লুর রহমান, আতিয়ার রহমান, মো. মিজানুর রহমান ঢালী, মো. আব্দুল মাজেদ, মো. শাহাজালাল, মো. শহীদ গাজী, মো. গফুর গাজী, তৌহিদুর রহমান বাবু ও মো. সাহেদ হোসেন।

যদিও বিষয়টি অস্বীকার করে পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম জানান, বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের কেউই জামায়াতের নেতাকর্মী নন।

তারা বিগত সময়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়ার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়।

তবে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদ বলেন, বিএনপিতে যোগ দেওয়া ওই ১৩ জন তার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা গাজী নজরুল ইসলাম ও জামায়াতের কর্মী ছিলেন।

জাতীয় নির্বাচনেও তারা নজরুল ইসলামের পক্ষে কাজ করেছেন। তবে সম্প্রতি গাজী নজরুলের নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন কর্মকাণ্ড দেখে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

এদিকে, ইউনিয়ন বিএনপির এ মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে আমজাদুল ইসলাম আমজাদ বলেন, দলের আদর্শে বিশ্বাসী নতুন কর্মীদের স্বাগত জানাই। পদ্মপুকুর ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top