|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ অক্টোবর ২০২৬:: ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও দেশের মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে, তবে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘রিথিংক ওয়াটার ফিউচার, ইয়ুথ লিডারশিপ, জাস্টিস অ্যান্ড কো-অপারেশন’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, খাদ্য ও মানব নিরাপত্তার সঙ্গে আন্তর্জাতিক পানি আইন, নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টন সরাসরি সম্পর্কিত। তাই পানি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা প্রয়োজন।

তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় ভবিষ্যৎ কূটনীতি, ন্যায়বিচার ও মানব নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি পানি সুশাসন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে দিতে হবে। আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনাও ভারত-বাংলাদেশের আলোচনায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয় হিসেবে থাকবে।

প্রচ্ছদ এর আরও খবর
৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top